ইউক্রেনে এফ-১৬ সরবরাহে সংঘাত বাড়বে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান সরবরাহ করলে সংঘাত বাড়বে। যুদ্ধে পরিবর্তন আসবে না। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহযোগিতা দিচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ। কিয়েভের ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করছে। ইতোমধ্যে এসব বিমান চালানোর জন্য ইউক্রেনীয় পাইলটদেরকে প্রশিক্ষণ শুরু হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে এফ-১৬ ব্যবহার করতে আগামী বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে কিয়েভকে। 

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সামরিক সহযোগিতার লক্ষ্য হলো রুশবিরোধী লড়াইয়ে কিয়েভের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা। দীর্ঘ দিন ধরে ইউক্রেন যুদ্ধবিমান চেয়ে আসছিল। পাল্টা আক্রমণে ধীরগতির জন্য বিমান বাহিনীর হাতে যুদ্ধবিমান না থাকার বিষয়টিকে কারণ হিসেবে তুলে ধরছেন অনেক বিশ্লেষক।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের একটি ফোরামে পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণে ‘কোনও ফলাফল নেই’। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর জন্য নাশকতাকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন।

পুতিন বলেছেন, ইউক্রেন যখন বুঝতে পারবে তাদের অস্ত্র ও সরঞ্জাম ফুরিয়ে গেছে তখন তারা হয়ত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান  দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর ও বাকি পাঁচটি ২০২৫ সালে দিবে।

এই ঘোষণার নিন্দা জানান ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন। তিনি বলেছিলেন, ডেনমার্ক ইউক্রেনকে ১৯টি এফ-১৬ বিমান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সংঘাত বাড়াবে। এদিকে ডাচ প্রধানমন্ত্রীও কিয়েভকে এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

/এসএমএইচ/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান