ইউক্রেনে রুশ কমান্ডার ভ্যাসিলি পপোভ নিহত: আইএসডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১

ইউক্রেনে রাশিয়ার বিমানবাহিনীর অভিজাত ইউনিটের কমান্ডার ভ্যাসিলি পপোভ নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। তবে এই বিষয়ে রাশিয়ার কোনও বক্তব্য পাওয়া যাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।

রুশপন্থি সামরিক ব্লগারদের টেলিগ্রাম চ্যানেল ও রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা বলেছে, ২৪৭ তম গার্ডস এয়ার অ্যাসল্ট রেজিমেন্টের কমান্ডার ভ্যাসিলি পপোভ ইউক্রেনের জাপোরিজ্জিয়া-ডনেস্ক রণক্ষেত্রে একটি অজ্ঞাত স্থানে নিহত হয়েছেন। সামরিক ব্লগার এগর গুজেনকো প্রথম পপোভের মৃত্যুর খবর জানান। ১০ সেপ্টেম্বর নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভয়েস বার্তার মাধ্যমে এ খবর জানান তিনি।

পপোভ সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছিলেন। গুজেনকো বলেছেন, তিনি ভালো মানুষ ছিলেন। তিনি তাকে বীর হিসেবেও উল্লেখ করেছেন।

গুজেনকো আরও বলেন, আমি তার জন্য দুঃখিত। তার সঙ্গে আরও তিনজন নিহত হয়েছেন। আমি তাদের জন্যও দুঃখিত।

মিডিয়াজোনা বলেছে, পপোভের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি একজন অধিনায়ক ও মেজর ছিলেন। ২০০১ সালে বলা হয়েছিল, পপোভ জেনারেল এয়ার ফোর্স একাডেমিতে পড়াশোনা করেছেন।

আইএসডব্লিউ জানিয়েছে, ভ্যাসিলি পপোভ সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর ২৪৭তম কমান্ডার হিসেবে পিয়োত্রো পপোভের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সূত্র: নিউজউইক

 

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম