হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে জেলেনস্কি, আরও অস্ত্র পাচ্ছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৮

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে স্ত্রীকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে কিছুক্ষণ মুখোমুখি আলাপ হয় দুই নেতার। এর কিছুক্ষণ পর কিয়েভকে আরও ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউজ। কংগ্রেস থেকে আরও সহায়তারও ইঙ্গিত মেলেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নতুন নিরাপত্তা সহায়তার প্যাকেজের ঘোষণাটি দিয়ে তিনি বলেছেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পূর্ব ঘোষণা অনুযায়ী অস্ত্র সরবরাহ করবে।

এর আগে হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন বলেন, কোনও জাতি, কোনও দখলদার প্রতিবেশীর ভূখণ্ড জোর করে দখল করতে যেন না পারে তা নিশ্চিত করতে আমরা আছি। যুক্তরাষ্ট্রের জনগণ কখনও সেই প্রতিশ্রুতি থেকে সরবে না।

বাইডেন আশ্বস্ত করে আরও বলেন, এ কারণে ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারে আমরা আমাদের অংশীদার এবং মিত্ররা প্রতিনিয়ত দেশটিকে নিরাপত্তা সহায়তা দিয়ে যাবে। শুধু তাই নয়, রাশিয়ার আগ্রাসন শিকার লাখ লাখ অসহায় বেসামরিক মানুষকে মানবিক সহায়তা দেবে।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ তুলে বাইডেন বলেন, তারা আপনার সন্তানের সঙ্গে যা করেছে তা অপরাধমূলক কর্মকাণ্ড।  সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী