ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন: ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনারা ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে। বৃহস্পতিবার অঘোষিত কিয়েভ সফরে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গ এক যৌথ সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর সাম্রাজ্যবাদী বিভ্রমের জন্য লড়াই করছে রুশ সেনারা।

তিনি ঘোষণা দিয়েছেন, গুরুত্বপূর্ণ গোলাবারুদ কেনার জন্য ন্যাটো বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে ২৪০ কোটি ইউরো মূল্যের চুক্তির ফ্রেমওয়ার্ক গড়ে তুলছে। এর মধ্যে ১০০ বিলিয়ন ইউরোর ক্রয় নিশ্চিত।

মহাসচিব বলেছেন, এমন চুক্তির ফলে ন্যাটো সদস্য দেশগুলো তাদের মজুত ঘাটতি পুষিয়ে নিতে এবং যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ গোলাবারুদ ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রাখতে পারবে।

ন্যাটো মিত্র রোমানিয়ার সীমান্তের কাছে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার হামলার নিন্দা করেছেন স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, রোমানিয়াকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর কোনও প্রমাণ নেই। তবে এমন হামলা বেপরোয়া ও স্থিতিশীলতা নষ্ট করে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি