ইউক্রেনীয় ৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ০০:৫১আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০০:৫১

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রুশ আকাশ প্রতিরক্ষাবাহিনী ছয়টি ড্রোন ও ক্রিমিয়ায় দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে মস্কো। রবিবার (১ অক্টোবর) এই দাবি করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পশ্চিমে স্মোলেনস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে আরও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, দুটি গ্রোম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল কিয়েভ। কিন্তু এই হামলায় তারা সফল হতে পারেনি। ঝাঁকোই অঞ্চলে ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করা হয়েছে।

রুশ সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইউক্রেন দাবি করেছে, মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলে শনিবার দিবাগত রাতে রাশিয়া ৩০টি ড্রোন হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে ১৬টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাবাহিনী।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি