আভদিভকা দখলে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ২০:০১আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২০:০১

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, পূর্বাঞ্চলীয় শহর আভদিভকায় রিজার্ভ সেনা ও অস্ত্র মোতায়েন বাড়িয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, দুই দফা আক্রমণে ব্যর্থ হলেও নতুন করে শক্তি সমাবেশ করে আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের ১১০তম পৃথক মেকানাইজড ব্রিগেডের মুখপাত্র আন্তন কতসুকন বলেছেন, শহরটি ঘিরে তিনদিকে অবস্থান নিয়েছে রুশ সেনাবাহিনী। তারা রিজার্ভ সেনাদের উপস্থিতি বাড়াচ্ছে। সব ধরনের অস্ত্রের সঙ্গে ৪০ হাজার সেনা জড়ো করা হয়েছে। আভদিভকা ঘিরে ফেলার পরিকল্পনা থেকে রাশিয়ার সরে যাওয়ার কোনও ইঙ্গিত নেই।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করে রাশিয়া। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে মস্কোর সেনারা।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরটির অনেক ভবন ধূলোয় পরিণত হয়েছে। যুদ্ধের আগে ৩২ হাজার মানুষের বসবাস থাকলেও এখন আছেন প্রায় দেড় হাজারের মতো বাসিন্দা।

আন্তন কতসুকন বলেছেন, রুশ সেনারা আমরা ইঁদুর-বিড়াল খেলছে। কামান ইউনিট মোতায়েনের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন পাঠাচ্ছে শহরের প্রতিরক্ষা সম্পর্কে ভালো করে জানার জন্য।

সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল ওলেক্সান্ডার তারনাভস্কি বলেছেন, আভদিভকার নিয়ন্ত্রণ বজায় রেখেছে সেনার।

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, এক সপ্তাহের ভারী বৃষ্টির কারণে তৃতীয় দফার আক্রমণ পিছিয়েছে রুশ সেনারা।

শহরটির সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারাবাশ বলেছেন, তৃতীয় দফার আক্রমণ এখনও শুরু হয়নি, কিন্তু সেজন্য প্রস্তুতি নিচ্ছে। আক্রমণের জন্য অনুকূল আবহাওয়া দুই দিন থেকে বিরাজ করছে।

ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত ডোনেস্ক অবস্থিত। তবে ইউক্রেনীয় বিশ্লেষকদের মতে, রাশিয়ার একটি দীর্ঘায়িত অভিযানে শহরটি দখল করলেও লাভ খুব বেশি হবে না। ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশবাহিনী।

এনভি রেডিওকে সামরিক বিশ্লেষক ডেনিস পপোভিচ বলেছেন, এখানে রাশিয় যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তারপরও আক্রমণ চালিয়ে যাওয়া অনেক বেশি রাজনৈতিক সিদ্ধান্ত। দুর্ভাগ্যবশত তারা আক্রমণ অব্যাহত রাখবে। তৃতীয় দফার আক্রমণ হবে, চতুর্থ দফাও আসবে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে