ইউক্রেনের দানুবে বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬

ইউক্রেনের দানুবে নদীর বন্দরের কাছে শস্য অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলায় এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওডেসা অঞ্চলের গভর্নর এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভর্নর বলেছেন, বুধবার দিবাগত রাতে টানা দুই ঘণ্টা ড্রোন হামলা হয়েছে। বেশিরভাগ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোন ফাঁকি দিয়ে একটি গুদাম ও ট্রাকে আঘাত করেছে।

২০২২ সালে সর্বাত্মক আক্রমণের পর কৃষ্ণ সাগরে অবরোধ জারি করে রাশিয়া। এর পর ইউক্রেন শস্য রফতানির জন্য এই দানুবে বন্দরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

আগস্ট ও সেপ্টেম্বরে একাধিকবার দানুবে বন্দরের অবকাঠামোতে হামলা চালিয়েছিল। সর্বশেষ এই অঞ্চলে ২১ নভেম্বর হামলা চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ওডেসার দক্ষিণাঞ্চল ও খেমেলনিতস্কি অঞ্চলে ১৮টি শাহেদ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ড্রোন ভূপাতিত করেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের