ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ২১:৩০আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:৩০

ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে রাশিয়া। বুধবার (২০ মার্চ) এই দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এই বছরের শেষ নাগাদ দুটি নতুন বাহিনী এবং ৩০টি নতুন ইউনিট গঠন করে সামরিক শক্তি বাড়াবে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সের্গেই শোইগু সিনিয়র জেনারেলদের বলেন, শত্রুদের পিছু হটিয়েছে রুশ বাহিনী। রুশ সশস্ত্র বাহিনীর এই সাফল্য দেখে উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, রুশ সেনাদের সাফল্যের ওপর ভিত্তি করে প্রতিরোধ গড়ে তুলবে রাশিয়া। এজন্য চুক্তিভিত্তিক কয়েক হাজার সেনা নিয়োগ দিয়েছে দেশটি। এদের নিয়ে দুটি নতুন বাহিনী, ১৪টি ডিভিশন ও ১৬টি ব্রিগেডসহ ৩০টি ইউনিট গঠন করবে রাশিয়া।

পশ্চিমা গুপ্তচর প্রধানরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে দাঁড়াতে পারে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র প্রয়োজন। এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মঙ্গলবার বলেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে।

হার্ভার্ড কেনেডি স্কুলের রুশবিষয়ক প্রকল্প অনুসারে, ২০২২ সালে আক্রমণের পর থেকে ইউক্রেনের ৬৫ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে রাশিয়া।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের