রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞায় নীতিগতভাবে সম্মত জাপান

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ১২:৩৬আপডেট : ০৯ মে ২০২২, ১২:৪৩

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে নীতিগতভাবে সম্মত হয়েছে জাপান। রবিবার জি-৭ জোট নেতাদের ভার্চুয়ালি বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

রাজধানী টোকিওতে সোমবার সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ‘এই সময় জি-৭ জোটের ঐক্য অপরিহার্য। জোট নেতাদের আলোচনার ভিত্তিতেই নীতিগতভাবে রাশিয়ান তেল আমাদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে পৌঁছেছি’।

তবে এ সিদ্ধান্ত নেওয়া জাপানের জন্য খুবই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। কারণ জাপান তার জ্বালানি খাতে বেশিরভাগই আমদানির ওপর নির্ভরশীল। রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সময়সীমার বিষয়টি জানাননি কিশিদা।

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমাদানি করে আসছে জাপান। যা ২০২১ সালে অপরিশোধিত তেল আমদানির ৩.৬ শতাংশ বলে জানিয়েছে জাপানের বাণিজ্য মন্ত্রণালয়।

রুশ তেল আমাদানিতে নিষেধাজ্ঞা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর নেতারা। কিন্তু অন্য কোনও উপায় নিশ্চিত না করে নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে না অনেকে। মূলত ইউক্রেনে অবৈধ সামরিক অভিযানের কারণেই মস্কোকে শাস্তি দিতেই নিষেধাজ্ঞার পথে হাটছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অন্যান্য দেশগুলো।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী