‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আলোচনার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এদিকে আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই এবং জব্দ করা তহবিল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রকাশিত একটি প্রতিবেদন সোমবার অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, অ্যাক্সিওস কেবল একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং জব্দ করা তহবিল দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কিছুই দিইনি।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছিল, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সুনির্দিষ্ট পদক্ষেপের বিনিময়ে ট্রাম্প তেহরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে এবং জব্দ করা ইরানি তহবিল মুক্ত করতে প্রস্তুত। ট্রাম্প এই প্রতিবেদনকে একটি ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করে সংবাদমাধ্যমটিকে সংবাদটি তুলে নেওয়ার আহ্বান জানান। 

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নিউ ইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও তার ঠিক আগমুহূর্তেই ট্রাম্পের এমন মন্তব্য এলো। এর আগের সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে নিউ ইয়র্কে মার্কিন ও ইরানি কর্মকর্তারাও বৈঠক করেছিলেন। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বা ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পূর্বনির্ধারিত আর কোনও প্রত্যক্ষ আলোচনা নেই।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
তিন মাসের সুবিধা বাতিল, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের
তিন মাসের সুবিধা বাতিল, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম