‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২২, ১৭:৪১আপডেট : ২৮ মে ২০২২, ১৭:৪৩

ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আর্কটিক বারেন্ট সাগর থেকে পরীক্ষা চালানো হয়েছে বলে শনিবার (২৮ মে) দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ১ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম জিরকন ক্ষেপণাস্ত্র। সাগরে যুদ্ধ জাহাজ থেকে ছোড়া হয় মিসাইলটি। ইতোমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।

বছরের শুরুতে জিরকন মিসাইল ব্যবস্থাকে নতুন প্রজন্মের অস্ত্র আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে যুদ্ধে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।

চলতি মাসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেনে যুদ্ধে ১০-১২টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলা কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে মস্কো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী