পুতিনের যুদ্ধে লড়াইয়ে অস্বীকৃতি, একাধিক রুশ সেনা আটক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২২, ২০:২১আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:৪৩

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে লড়াইয়ে অস্বীকৃতি জানানোর কারণে পূর্বাঞ্চলীয় লুহানস্কে বেশ কয়েকজন রুশ সেনাকে আটক করা হয়েছে। আটক সেনাদের আইনজীবী এই দাবি করেছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

ফ্রি বুরিয়াতিয়া ফাউন্ডেশনে আইন বিষয়ক প্রধান আন্দ্রেই রিনচিনো একটি রুশ সংবাদমাধ্যমকে বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে খণ্ডকালীন চুক্তিতে সেনাবাহিনী যোগ দেওয়া ১৭ সেনা যুদ্ধে লড়াইয়ে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা চুক্তি বাতিল করতে চেয়েছেন।

তিনি জানান, এক সেনা তিন সপ্তাহ আগে জানান যে তারা পুতিনের যুদ্ধে অংশগ্রহণ করতে চান না আর এবং চুক্তি বাতিল করতে আগ্রহী। এদের কয়েকজন রাশিয়া ফিরেছেন এবং বাকিদের অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পর অপেক্ষা করতে যেসব সেনাদের বলা হয়েছিল তাদের লুহানস্ক অঞ্চলে রণক্ষেত্রে পাঠানো হয় বলে অভিযোগ।

গত সপ্তাহে লুহানস্ক অঞ্চল দখলের পর সামরিক জয়ের দাবি করেছে রাশিয়া।

রিনচিনো জানান, রণক্ষেত্রে যাওয়ার পথে সেনাদের গাড়ি ভেঙে যায়। তাদের রাস্তার পাশে রেখে যাওয়া হয়। স্বঘোষিত লুহানস্ক পিপল’স রিপাবলিকের সেনাদের সামনে পড়েন তারা। তাদের খাবার দেওয়া হয় এবং বেজমেন্টে লুকিয়ে থাকতে দেয় লুহানস্কের যোদ্ধারা।

আইনজীবীর দাবি, ওই দলটি বাসে করে মস্কো আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু মস্কো পৌঁছার পর সামরিক পুলিশ তাদের আটক করে। তাদের পাসপোর্ট ও সামরিক কার্ড জব্দ করা হয়েছে। লুহানস্কের একটি শহরে বন্দি রাখা হয়েছে।

রিনচিনোর দাবি, আটককৃতদের কয়েকজনের চুক্তির সময় শেষ হয়ে গেছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের