জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে খসড়া প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১১:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:৫৪

রাশিয়ার বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সোমবার পাস হওয়া এই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দিতে মস্কোকে বাধ্য করার কথা বলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবটি তোলা হয়। সোমবার এর ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবের পক্ষে ৯৪টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১৪টি ভোট। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৭৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মিসর, ইসরায়েল, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোও ভোটদান থেকে বিরত ছিল।

রাশিয়া এবং দেশটির মিত্র বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী