রাশিয়ায় চীনা সস্তা গাড়ির কদর, বিক্রি বেড়েছে কয়েকগুণ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ১৪:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৫৯

ইউক্রেনে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এর জেরে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নাজুক। যদিও গাড়ির বাজার বিশ্লেষণকারী সংস্থা অটোস্ট্যাট বুধবার জানিয়েছে, ২০২২ সালের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে রাশিয়ায় গাড়ি বিক্রি বেড়েছে ১৪৮.৬ শতাংশ।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বিশ্বের বাঘা বাঘা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দাপট ছিল রাশিয়ায়। কিন্তু ইউক্রেনে হামলার জেরে বেশিরভাগ পশ্চিমা কোম্পানি মুখ ফিরিয়ে নেয়। এতে গাড়ির বাজারে ধস নামায় নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও। এই সুযোগটি কাজে লাগিয়েছে চীনা নির্মাতাপ্রতিষ্ঠানগুলো। বর্তমানে চীনা সস্তা গাড়িতে আগ্রহ দেখাচ্ছে রাশিয়ানরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হাভাল, চেরি এবং গিলির মতো চীনা ব্র্যান্ডগুলো রুশ বাজারে নিজেদের মেলে ধরায় বিক্রি বেড়েছে কয়েকগুণ।

পরামর্শক সংস্থা পিপিকেকে উদ্বৃত দিয়ে অটোস্ট্যাট জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার অটো শিল্পখাতে ধস নামে। ২০২২ সালে অনেক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান চলে যাওয়ায় বিক্রি ৫৯ শতাংশে নামে। সূত্র: আল জাজিরা, রয়টার্স

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে