ইরান যুদ্ধ  

ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাবে যা জানালো মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২১:৩৩

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবারের ভোটেও আগের মতোই দলীয় বিভক্তি স্পষ্ট ছিল। ৪৭-৫২ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল প্রস্তাবের পক্ষে ভোট দেন, আর ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন।

প্রস্তাবে দাবি করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও প্রেসিডেন্ট কেবল ‘তাৎক্ষণিক আত্মরক্ষার’ প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান চালাতে পারেন।

ভোটের আগে সিনেটর ক্রিস মারফি এই সংঘাতকে ‘অগোছালো ও অব্যবস্থাপনার যুদ্ধ’ হিসেবে আখ্যা দেন। তিনি প্রশাসনের স্বচ্ছতার অভাব এবং কংগ্রেসে রিপাবলিকানদের তদারকির ঘাটতিরও সমালোচনা করেন। অন্যদিকে, রিপাবলিকান সিনেটর জিম রিশ ট্রাম্পের পদক্ষেপকে বৈধ বলে দাবি করেন।

এদিকে এপ্রিলের শেষ দিকে যুদ্ধ ৬০ দিনে পৌঁছালে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী, ওই সময়ের মধ্যে কংগ্রেসকে সামরিক অভিযান অনুমোদন দিতে হবে বা ৩০ দিনের মেয়াদ বাড়াতে হবে। তা না হলে ট্রাম্প প্রশাসনকে আইনগতভাবে সেনা প্রত্যাহার শুরু করতে হবে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির