ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ‘খুন’

রক্তিম দাশ, কলকাতা
২২ মে ২০২৪, ১২:১২ আপডেট : ২৩ মে ২০২৪, ১১:২৮

ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ৮ দিন নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেনে’ ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির হত্যার খবর পাওয়া গেলো।

এমপি আনোয়ারুল আজীম কলকাতায় তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার (২২ মে) সকালে পুলিশের কাছ থেকে এমপি আজীমের হত্যার খবর পেয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।

প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের ধারণা, এমপি আনোয়ারুল আজীমকে খুন করা হয়েছে। তবে তাকে কে বা কারা, কেন খুন করেছে; এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এরইমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ কর্মকর্তারা তদন্তে নেমেছেন। ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা।

এদিকে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস জানিয়েছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধারের বিষয়ে অফিশিয়ালি কোনও তথ্য তাদের জানানো হয়নি। তিনি নিখোঁজ হওয়ার পর তারা (উপ-দূতাবাসের কর্মকর্তা) দুই দেশের পুলিশ ও তদন্তকারীদের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। তদন্তকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করছিলেন।

চিকিৎসা করাতে গত ১২ মে  দুপুরের দিকে দর্শনা-গেদে সীমান্ত হয়ে ভারতের কলকাতায় আসেন ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ আনোয়ারুল আজীম আনার। প্রথম দুদিন যোগাযোগ থাকলেও ১৪ মে থেকে পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। পরে আনোয়ারুলের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়। সেখান থেকে ভারতের দিল্লি দূতাবাস ও কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই সংসদ সদস্যের খোঁজে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সংস্থাটি জানায়, দিল্লি ও কলকাতা দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পরই তার খোঁজে তৎপরতা শুরু করে পুলিশ। 

জানা গেছে, কলকাতায় আসার পর শহরের অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি। এর মধ্যে ‘বিশেষ প্রয়োজনের’ কথা বলে গোপালের বাড়ি থেকে বেরিয়ে যান আনোয়ারুল আজীম। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে ১৮ মে কলকাতার বরাহনগর থানায় লিখিত ‘মিসিং ডায়েরি’ করেন গোপাল বিশ্বাস।

বুধবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘আমাদের ও ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে যান। পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থা এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি ভারতীয় সরকারের মাধ্যমে শিগগিরই তার বিষয়ে জানতে পারবো।

প্রসঙ্গত, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। 

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী
সর্বশেষ খবর
চাঁদা না পেয়ে ঠিকাদারের গাড়ি নেওয়ায় বিএনপি নেতা কারাগারে, সঙ্গে ছেলেও
চাঁদা না পেয়ে ঠিকাদারের গাড়ি নেওয়ায় বিএনপি নেতা কারাগারে, সঙ্গে ছেলেও
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’