আনার হত্যার ঘটনাস্থল থেকে মাংসপিণ্ড উদ্ধারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২০:১১আপডেট : ২৮ মে ২০২৪, ২০:৫৪

কলকাতায় যে ভবনে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে, সেই ভবনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি সূত্র এই তথ্য জানায়। এটি আনারের দেহাংশ কিনা তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলেও জানায় সূত্র।   

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ওই কর্মকর্তা জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কলকাতা সিআইডি কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন নামের ওই ভবনে অভিযান চালায়। আনার হত্যার দায়ে গ্রেফতার মাহমুদ হাসান শিমুল ওরফে শিমুল ভুইয়া ওরফে আমান উল্লাহ আমান জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে জানায়, হত্যার পর আনারের দেহ খণ্ড-বিখণ্ড করার পর কিছু অংশ তারা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেয়। এই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার (২৮ মে) অভিযান চালানো হয়।

এদিকে বাংলা ট্রিবিউনের কলকাতা প্রতিনিধি রক্তিম দাশ জানান, কলকাতা সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের টিম জানিয়েছে, খুন করার পরে আনারের কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকি আনারের  টিশার্ট পরে সেই কসাই (জিহাদ) বেরিয়ে যায়।

ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ কলকাতা পুলিশকে অনুরোধ জানান, সঞ্জিভা গার্ডেনের বাথরুম কমোডের পাইপও যেন পরীক্ষা করে দেখা হয়। সঙ্গে সেপটিক ট্যাংকও পরীক্ষা করে সিআইডি। এছাড়া আবাসনের উল্টোদিকে বাগজোলা খালে এখনও তল্লাশি চালানো হচ্ছে।

কলকাতা সিআইডি সূত্র জানায়, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীরা সঞ্জিভা গার্ডেনের আশপাশের জঙ্গল সাফ করেও খোঁজাখুঁজি চালাচ্ছেন। সংলগ্ন খালেও চলছে দেহাংশের সন্ধান।

/এনএল/এফএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের