বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ০৮:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৯:০৪

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শাহবাগ থানা পুলিশ বলছে, আগুনের ভয়াবহতার কারণে বঙ্গ বাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাশ দিয়ে হানিফ ফ্লাইওভার ওঠানামার জন্য ফ্লাইওভারটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বঙ্গবাজারে আগুন

মাইকে করে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহায়তার কথা বলা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিরাপত্তায় শাহবাগ থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান জানান, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

/আরটি/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বললেন হাইওয়ে পুলিশ প্রধান
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি