ঘড়ি ও পেটের কাটা দাগে ভাইয়ের লাশ শনাক্ত, পরীক্ষা ছাড়া দেবে না কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১৭:৩৩আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৮:২৭

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের চেহারা বিকৃত হয়ে গেছে। এ কারণে দুটি লাশ এখনও শনাক্ত করা যায়নি। তবে এর মধ্যে একটি লাশ মিনহাজ উদ্দিনের বলে দাবি করেছেন তার বড় ভাই মেহেদী হাসান।

মেহেদি হাসান বলেন, ছোটবেলায় তার ভাইয়ের পেটে অস্ত্রোপচার করা হয়, পেটে সেই কাটা দাগ রয়েছে। তার ভাই যে ঘড়ি পরতেন, সেটি শনাক্ত করে এই দাবি করেন তিনি।

তার দাবি, মিনহাজ রাজধানীর একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের কর্মস্থল থেকে বের হন তিনি। পরে রাতে তার সন্ধান পায়নি পরিবার। ভোর ৪টার দিকে তিনি বেইলি রোডে আগুনে মারা গেছেন বলে জানতে পারে পরিবার।

ঢাকা মেডিক্যালে স্বজনদের পাশাপাশি মিনহাজের লাশ শনাক্ত করেছেন তার অফিসের সহকর্মীরাও। তারা বলছেন, গতকাল মিনহাজ অফিস করেছেন এবং অফিসের পরে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কাল তার হাতে ওই ঘড়িটি ছিল, যা তিনি নিয়মিত পরতেন।

এদিকে মিনহাজের প্রসঙ্গে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম বলেন, মর্গে থাকা দুটি লাশকে চার জন নিজেদের স্বজন বলে দাবি করেছেন। চেহারা বিকৃত হওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে। তারপরই লাশ হস্তান্তর করা হবে। 

/এএইচএ/এনএআর/এমওএফ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম