রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে বিমানের পোড়া ও ভাঙা অংশ বের করতে দেখা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এখনও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী হতাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা যায়, দুর্ঘটনায় স্কুলের জুনিয়র সেকশনের প্রবেশ পথের ওপরে গিয়ে পড়ে বিমানটি। ছুটির সময় হওয়ায় শিক্ষার্থীরা বের হওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।









