উত্তরায় বিমান দুর্ঘটনা: সিআরএসি,বি ও জয়েনিং ফোর্সেস বাংলাদেশের গভীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২২:০৮আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২:৫৪

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শিশুদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন, বাংলাদেশ (সিআরএসি,বি) এবং জয়েনিং ফোর্সেস বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) দেওয়া এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনাকে তারা ‘হৃদয়বিদারক’ ও ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করে নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সংস্থাগুলো।

বিবৃতিতে বলা হয়, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, দুর্ঘটনার কারণে শিশু ও তাদের পরিবারের সদস্যরা যে মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন, তা থেকে উত্তরণের জন্য মনোসামাজিক সহায়তা প্রদান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সংস্থাগুলো আরও উল্লেখ করে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের দীর্ঘমেয়াদে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা প্রয়োজন হবে। তারা বলেন, এই দুঃসহ ঘটনায় যেসব পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের পাশে দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে দাঁড়ানো এখন সময়ের দাবি।

গণমাধ্যম ও সংবাদকর্মীদের উদ্দেশে বিবৃতিতে আহ্বান জানানো হয়, শিশুদের প্রতি সংবেদনশীলতা বজায় রেখে ছবি ও সংবাদ প্রকাশ করুন এবং হাসপাতালে ভিড় না করে চিকিৎসকদের কাজ নির্বিঘ্ন রাখুন।

এ ছাড়া, দুর্ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীলদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সবশেষে, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংস্থাগুলো।

এই যৌথ বিবৃতিতে আরও সই করেছে— আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাকশনএইড বাংলাদেশ, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), ব্রেকিং দ্য সাইলেন্স, উদ্দীপন, এডুকো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, শাপলা নীড়, এসওএস চিলড্রেন’স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, টেরে ডেস হোমস নেদারল্যান্ড এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

/এবি/ইউএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম