সেতুর উদ্বোধনে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৮:৩৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:৩৪

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। শনিবার (২৫ জুন) বিকালে এ শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস সদর দফতর আলাউদ্দিন রোড থেকে শুরু হয়ে বঙ্গবাজার মার্কেট হয়ে সরকারি কর্মচারী হাসপাতাল দিয়ে হাইকোর্ট মোড় ঘুরে আবার ফায়ার সার্ভিস সদর দফতরে শেষ হয়।

অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুসজ্জিত বাদকদল ও ভলান্টিয়াররা এতে অংশ নেন।

সেতুর উদ্বোধনে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা

অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে থাকায় তার পক্ষে অধিদফতরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রা শেষে উপপরিচালক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন বাধা অতিক্রম করে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। তার উদাহরণ আজকের পদ্মা সেতুর উদ্বোধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

/আরটি/এফএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৮:৩৩
সেতুর উদ্বোধনে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল