পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাগুরায় সমৃদ্ধির উৎসব

মাগুরা প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৯:০০ আপডেট : ২৫ জুন ২০২২, ১৯:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এ উপলক্ষে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে সমৃদ্ধির উৎসব। এ উৎসবে অংশ নেন মাগুরার সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের মানুষ।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন সম্প্রচার শেষে স্থানীয় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন– পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য শেষে নোমানী ময়দানে বেলুন উড়ানো হয়। এর পর একই স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়। এ ছাড়া সেতু উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি প্রদর্শন। 

/এমএএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৯:০০
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাগুরায় সমৃদ্ধির উৎসব
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১২:৩৫
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
মাগুরায় মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
সর্বশেষ খবর
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত