পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা ফাঁকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১১:৪৭আপডেট : ২৮ জুন ২০২২, ১২:২২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকেই সেতুর উত্তর প্রান্তে এমন চিত্র দেখা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট কিংবা কোনও যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল দিচ্ছে।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির কোনও চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। তবে কিছু কিছু পিকআপে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এদিকে পুলিশ, আর্মিসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে।

লৌহজং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে সেতুতে ঠিকঠাক মতো যানবাহন পারাপার হচ্ছে। মূলত মোটরসাইকেলের কারণেই সেতুতে যানজট বা বিশৃঙ্খলা হয়। মোটরসাইকেল চলাচল এখন নেই। সে জন্য সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করছে। পুলিশের টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি।

/এমএএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৮ জুন ২০২২, ১১:৪৭
পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা ফাঁকা
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল