‘ফেরির অপেক্ষায় থেকে অনেক রোগী গাড়িতেই মারা যেতো’

শরীয়তপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৩:০৮আপডেট : ২৬ জুন ২০২২, ১৩:০৯

‘এতদিন ফেরির অপেক্ষায় থেকে অনেক রোগী গাড়িতে মারা যেতো। সেতু চালু হওয়ায় আর ফেরির জন্য কোনও রোগী মারা যাবে না গাড়িতে। গাড়িতে রোগী মারা গেলে আমাদের অনেক মন খারাপ হয়ে যায়। এখন নদী পার হবো দ্রুত। থাকবে না ঘাটের বিড়ম্বনা।’ পদ্মা সেতুতে ওঠার সময় কথাগুলো বলেছিলেন বরিশাল থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক রফিক খান।

রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এ স্থাপনার ওপর দিয়ে। শনিবার পদ্মা সেতুর দুয়ার খোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকালে পদ্মা সেতু এলাকায় দেখা গেছে, নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পদ্মা পার হচ্ছে।

আরেক অ্যাম্বুলেন্স চালক ফজলু সরদার বলেন, ‘আগে ঘাটে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগতো। অনেক সময় রোগী মারা যেত। সেতু চালু হওয়ায় এখন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবো। এ জন্য আমরা অনেক খুশি।’

লাশবাহী গাড়ির চালক আব্দুল জলিল বলেন, ‘২৩ বছর ধরে লাশবাহী গাড়ি চালাই। ঘাটে ফেরির জন্য ঘণ্টার পর বসে থাকতাম। এখন আর বসে থাকতে হবে না। মনের আশা পূরণ হয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১৩:০৮
‘ফেরির অপেক্ষায় থেকে অনেক রোগী গাড়িতেই মারা যেতো’
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল