বাংলাবাজার প্রান্তে নৌকাবাইচ

মাদারীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১২:৪৫আপডেট : ২৫ জুন ২০২২, ১২:৫৪

পদ্মা সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে নৌকাবাইচ শুরু হয়। এতে মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ থেকে আগত ছয়টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৪০ থেকে ৫০ জন করে আছে।

নৌকা নিয়ে আসা মানিকগঞ্জের হারুন অর রশিদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে ঘাটে এসে পৌঁছেছি। তিনি আমাদের দেশে এত বড় একটি স্থাপনা নির্মাণ করেছেন, সেজন্য নৌকাবাইচের আয়োজন করেছি।’

মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ থেকে আগত ছয়টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে

ঢাকার নবাবগঞ্জ থেকে আসা আরেক নৌকার দায়িত্ব থাকা ডা. শাহিন বলেন, ‘আমরা এখানে আগতদের আনন্দ দিতে নৌকাবাইচের আয়োজন করেছি। আমার নৌকায় ৪৫ জন লোক আছে।’

মানিকগঞ্জের হরিরামপুর থেকে আসা রুবেল মিয়া নামে এক মাঝি বলেন, ‘এখানে আসা লোকজন যাতে বাংলার ঐতিহ্য দেখতে পায়, সেজন্য এই আয়োজন। এটি আমাদের সংস্কৃতির অংশ। আমাদের উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া।’

বাংলাবাজার ঘাটে উপস্থিত বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক শহিদুল্লাহ জানান, নৌকাবাইচ চলছে। তাদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এদিকে দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার (২৫ জুন) সকাল ১০টায় হেলিকপ্টারে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এই সুধী সমাবেশ থেকে পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১২টার দিকে ওপারে শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। সেখানে ১২টা ৩৬ মিনিটে আরেকটি ফলক মঞ্চে যান। সেখানে দ্বিতীয় দফায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১২:৪৫
বাংলাবাজার প্রান্তে নৌকাবাইচ
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল