পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১২:৫৯আপডেট : ২৫ জুন ২০২২, ১২:৫৯

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালির নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। র‌্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অংশ নেন সাধারণ মানুষও।

র‌্যালিতে প্রদর্শিত হয় পদ্মা সেতুর রেপ্লিকা। এ ছাড়া ঘোড়ার গাড়ির সঙ্গে চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ঢোলের আওয়াজ। এ সময় প্রধানমন্ত্রী এবং পদ্মা সেতুকে নিয়ে বাজানো হয় বাউল গান।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। এরপর সেখানে প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রচারিত হয়। হাজার হাজার মানুষ তা প্রত্যক্ষ করেন।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গতকাল রাতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বরিশাল নৌবন্দরে প্রদর্শিত হয় আতশবাজি।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনভাবে অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে যা নগরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু উদ্যানে প্রদর্শন করা হবে আতশবাজি ও লেজার শো। রাত ৮টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ ও ২৭ জুন নগরীর জনবহুল স্থানে ট্রাক শোর মাধ্যমে দিনব্যাপী বাউল গান পরিবেশন করা হবে। ২৬ জুন জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, লোকসঙ্গীত, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

২৭ জুন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এ ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিটি করপোরেশন, বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

/এমএএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১২:৫৯
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল