‘পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১২:২৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৩:০২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ‘৭ মার্চে বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রমাণ করলেন, আমাদের দাবায়ে রাখা যায় না। পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ কারও পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে নেই। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে।’

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে স্বাধীনতাবিরোধীদের প্রবেশ নিষেধ করেছিলাম। এ কারণে পার্লামেন্টে এক নেত্রী আমাকে বলেছিলেন, তোকে আমি দেখে নেবো। তিনি এখন অসুস্থ। তিনি দেখে নিয়েছেন, বোম ব্লাস্ট হয়েছে। সেদিন আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। সেদিন বিএনপি নেত্রী বলেছিলেন জাতির পিতার কন্যার পরিবারের নিরাপত্তা আইন পাস করার জন্য আমরাই নাকি আমাদের ওপর হামলা করিয়েছি। তারা কারা? তাদের উদ্দেশ্যে বলতে চাই, ‘তারাই বলেছিল পদ্মা সেতু হবে না। তারাই বলেছিল, বাংলাদেশ এগোবে না। তারা বাংলাদেশকে এমন জায়গায় রাখতে চায়, যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আজ পদ্মা সেতু আমাদের অহংকার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যে পারে তা দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘কিছু দিন আগে করোনার সময়ে বলা হয়েছিল, করোনায় আক্রান্ত হয়ে দেশের ১০ লাখ লোক মারা যাবে, করোনা প্রতিরোধে অব্যবস্থাপনা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মধ্যে করোনার টিকা দেওয়ায় প্রথম হয়েছি আমরা, সারা বিশ্বের মধ্যে পঞ্চম হয়েছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এবং জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

/এএম/এমওএফ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১২:২৩
‘পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে’
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল