প্রথম দিনেই ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার ২ ব্যারিয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৯:৫৭আপডেট : ২৬ জুন ২০২২, ২০:৪০

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজার টিকিট কাউন্টারে দুটি ব্যারিয়ার ভাঙলো প্রথম দিনে। টোল প্লাজা সকাল ৫টা ৫০ মিনিট থেকে চালু হয়। সকালে চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। তবে সেতুতে অন্যান্য যানের চেয়ে মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি বেশি। দুপুর ৩টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজার ৪ ও ৫ নম্বর কাউন্টারের ইলেকট্রিক ব্যারিয়ার বাসের ধাক্কায় ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস টোল দিয়ে তাড়াহুড়ো করে টোল প্লাজার ইলেকট্রিক ব্যারিয়ার ভেঙে চলে যায়। তবে বাসটিকে আটক করা যায়নি।

বিআরটিসির এই বাসটি ব্যারিয়ার ভেঙে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু টোল প্লাজার দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন বলেন, ‘ব্যারিয়ার ভাঙার বিষয়টি আমার জানা নেই। আমি একটু সার্ভিস এরিয়ায় এসেছি।’

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ওসি (টিআই) বজলুর রহমান বলেন, ‘সেতুতে এমন ঘটনা ঘটেছে আমি শুনিনি, আপনার কাছ থেকেই শুনলাম। আমি খবর নিয়ে দেখছি।’

টোল আদায়ের বিষয়ে তোফাজ্জল হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে এখন পর্যন্ত ৫৬ লাখ ২শ’ টাকা টোল আদায় করা হয়েছে। যানবাহন পার হয়েছে প্রায় পাঁচ হাজারের অধিক। তবে মোটরসাইকেল পারাপার বেশি হয়েছে।

রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এই স্থাপনার ওপর দিয়ে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন।

/এমএএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১৯:৫৭
প্রথম দিনেই ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার ২ ব্যারিয়ার
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল