পদ্মা সেতুতে পায়ে হাঁটা মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৬:৪২আপডেট : ২৫ জুন ২০২২, ১৭:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুতে হাজার হাজার মানুষ হেঁটে বেড়িয়েছেন। শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী সেতুর নামফলক উন্মোচন করেন। পরে সেতু দিয়ে সরকারপ্রধানের গাড়ি বহর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে পৌঁছায়। সেখানে আরেকটি নামফলক উন্মোচন করে মাদারীপুরের শিবচরের জনসমাবেশে ভাষণ দেন তিনি।

উদ্বোধনের পরপরই মাওয়া প্রান্ত থেকে প্রথমে জনস্রোত সেতুতে ওঠে। হাজার হাজার জনতা পায়ে হেঁটে সেতুতে ঘুরে বেড়ান। কেউ কেউ মোটরসাইকেল নিয়েও সেতুতে ওঠেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাউকে সেতুতে উঠতে বাধা প্রদান করতে দেখা যায়নি। কেউ কেউ সেতুর পাশের সীমানা বেড়ার নিচ দিয়েও সেতুতে ওঠে।

তবে, ঘণ্টাখানেক পর সোয়া ২টার দিকে সেতু থেকে জনতাকে সরিয়ে নিতে দেখা যায়। ৩টার দিকে পুরো সেতু খালি হয়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সেতুতে ওঠা একজন বলেন, ‘আমি নারায়ণগঞ্জে থাকি। আজ পদ্মা সেতুর উদ্বোধন দেখতে এসেছি। কিন্তু উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে অনেক দূরে আমাদের আটকে দেয় নিরাপত্তা বাহিনী। পরে হেঁটে অনেক দূর থেকে পদ্মা সেতুতে এসে উঠেছি।’

শরীয়তপুর থেকে আসা মামুন বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুতে উঠে পড়েছি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। পদ্মা সেতু দেখে কিছু বলার আর ভাষা নেই। আমাদের অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো।’

/এফআর/এমওএফ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৬:৪২
পদ্মা সেতুতে পায়ে হাঁটা মানুষের ঢল
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল