ময়নাতদন্ত ছাড়াই পদ্মা সেতুতে নিহত ২ যুবকের লাশ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৪:২৮আপডেট : ২৭ জুন ২০২২, ১৪:২৮

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিনেই দুর্ঘটনায় নিহত দুই যুবকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই যুবকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) দুপুরে তাদের মরদেহ বুঝে নেন স্বজনরা। নিহতরা হলেন, ঢাকার দোহারের বাসিন্দা আলমগীর (২৫) ও ফজলু (২৫)। তারা একে অপরের বন্ধু।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আলমগীরের মরদেহ তার বড় ভাই রমজান এবং ফজলুর মরদেহ তার মামাতো ভাই আলী হোসেন বুঝে নেন।’

এর আগে নিহতদের আরেক বন্ধু জয়দেব রায় জানান, তারা ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ওপারে ঘুরতে যান। পরে সেখান থেকে আবার ফেরার পথে ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা দুই মোটরসাইকেল চার জন আগে চলে আসি। তাদের না দেখতে পেয়ে আবার পিছনের দিকে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছে। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৩৫ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।’

নিহত আলমগীরের বাড়ি দোহার-নবাবগঞ্জের সামসাবাদ, তিনি মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।একই এলাকার হরিশপুর গ্রামের বাসিন্দা ফজলু, তিনি বিদেশ ফেরত।

/এআইবি/এআরআর/ইউএস/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৭ জুন ২০২২, ১৪:২৮
ময়নাতদন্ত ছাড়াই পদ্মা সেতুতে নিহত ২ যুবকের লাশ হস্তান্তর
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল