‘পদ্মা সেতুর জন্য আলেমদের দোয়া ও চোখের পানি ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৬:৫১আপডেট : ২৫ জুন ২০২২, ১৭:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মুফতি উসামা আমিন বলেছেন, ‘পদ্মা সেতুর জন্য দেশের আলেম-ওলামাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। পদ্মা সেতু ঘোষণার শুরু থেকেই আলেম-ওলামাদের দোয়া, ভোররাতের চোখের পানি ও সহযোগিতা ছিল। আল্লাহর দরবারে শুকরিয়া বহু বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ  মোকাবিলা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলো।’

শনিবার দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, বরিশালের  পাঁচ সহস্রাধিক আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম-খতিব, মাদ্রাসার মুহতামিম ও তালেবুল ইলমসহ ধর্মপ্রিয় মানুষ গওহরডাঙ্গা মাদরাসায় জমায়েত হন। এ সময় উপস্থিত সকলে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোনাজাত করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুফতি রুহুল আমিনের সন্তান মাওলানা উসামা আমিন বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম অধ্যায়। প্রধানমন্ত্রীর সময়োচিত সাহসী সিদ্ধান্তের ফসল আজকের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী যখন সকল ষড়যন্ত্রের জ্বাল ছিন্ন করে পরাশক্তিকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ঘোষণা দিয়েছিলেন দেশের জনগণ তার আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানসহ পরবর্তী কার্যক্রম ধর্মীয় রীতি মেনে হবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।’

/এসটিএস/এমআর/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৬:৫১
‘পদ্মা সেতুর জন্য আলেমদের দোয়া ও চোখের পানি ছিল’
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল