সমাবেশ থেকে ফেরার পথে বৃষ্টি

মাদারীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৫:১৫আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:১৫

মাদারীপুরের শিবপুর উপজেলার বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ শেষে বৃষ্টি শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ।

পদ্মা সেতুর উদ্বোধন শেষে দুপুর ১২টা ৫৩ মিনিটে শিবচরের সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে দুপুর ২টা থেকে বৃষ্টি শুরু হয়। বিভিন্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক লাখ মানুষ দোকান ও স্থানীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের বহনকৃত গাড়িতে উঠে পড়ে। অনেককে লঞ্চে উঠে ফিরে যেতে দেখা যায়।  

শিবচরের মাদবরেরচর এলাকায় সড়কের পাশে আশ্রয় নেওয়া বিষ্ণু নামে এক যুবক বলেন, ‘রাজবাড়ীর পাংশা থেকে আজকের অনুষ্ঠানে এসেছিলাম। মোটরসাইকেলে আমরা দুই জন এসেছি। এখন ফেরার পথে বৃষ্টিতে আটকে পড়েছি।’

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ

খুলনার ডুমুরিয়া থেকে আসা শক্তি নামে একজন বলেন, ‘সেতু উদ্বোধন দেখতে রাতে বাড়ি থেকে রওনা দিই।এখন ফেরার পথে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। বৃষ্টি কতক্ষণ থাকবে জানি না। ভেঙে ভেঙে এখানে এসেছি। বৃষ্টির মধ্যে ফিরতে একটু কষ্ট হবে।’

উল্লেখ্য, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে ভাষণ শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট উদ্বোধন করেন তিনি। এরপর গাড়িবহর নিয়ে ১১টা ৫৫ মিনিটে টোল প্লাজায় টোল প্রদান করেন তিনি। 

বেলা ১১টা ৫০ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমেই খুললো পদ্মা সেতুর দোর।

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৫:১৫
সমাবেশ থেকে ফেরার পথে বৃষ্টি
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল