পদ্মা সেতু বাংলাদেশসহ উপ-অঞ্চলে সংযোগ বাড়াবে: দোরাইস্বামী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুন ২০২২, ১৪:২৪আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:২৭

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’। এই সেতু বাংলাদেশ ছাড়াও উপ অঞ্চলের মাঝে সংযোগের বাড়াবে।

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতের হাই কমিশনার।

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাইবোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা জানাই। পদ্মা সেতু বাংলাদেশ ও উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। এটি দেখে আমরা খুবই আনন্দিত।’

ভারতের হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশ সরকার নানা প্রতিকূলতার মাঝেও পদ্মা সেতু প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে। আমি এ অঞ্চলে আরও অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝে সহজে যোগাযোগ ও ভ্রমণের সুযোগ দেখতে চাই।’

বাংলাদেশ ও ভারত আগামীতেও পরস্পরের সঙ্গী হয়ে উন্নয়নের পথে চলবে বলে আশা প্রকাশ করেন বিক্রম দোরাইস্বামী।

/এপিএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৪:২৪
পদ্মা সেতু বাংলাদেশসহ উপ-অঞ্চলে সংযোগ বাড়াবে: দোরাইস্বামী
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল