আবেগ-উচ্ছ্বাসে ভাঙছে নিয়ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১১:৫৭আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:৩১

নিরাপত্তার কারণে পদ্মা সেতুতে কী কী করা যাবে না, তার ফর্দ আগেই দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে বলা হয়েছিল, সেতুতে গাড়ি থামিয়ে আবেগের বহিঃপ্রকাশ করা যাবে না। সেই সঙ্গে যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু প্রথম দিনে সেই নিয়ম ভাঙতে দেখা গেছে অনেককেই। 

রবিবার (২৬ জুন) ভোর ৫টা ৫০ মিনিট থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এসময় সেতুর দুই প্রান্তে ব্যক্তিগত গাড়ি, বাইক, ভাড়া করা গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই রাতেই চলে এসেছিলেন পদ্মার পাড়ে। রাতভর আড্ডা দিয়েছেন, স্বাদ নিয়েছেন রূপালি ইলিশের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়েছেন অনেকেই। যানজটে কিছুটা বিড়ম্বনা হলেও অবিস্মরণীয় এই মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সেতু দিয়ে পারাপারকারীরা।

অনেকে হেঁটেই স্বপ্নের পদ্মা সেতু পার হয়েছেন। আবার কেউ কেউ মাঝপথে গাড়ি কিংবা বাইক থামিয়ে তুলেছেন ছবি। অনেকেই ভিডিও কলে স্বজনদের সেতু দেখিয়েছেন। এসময় র‌্যাবের কিছু সদস্য মাঝে মধ্যে এসে দর্শনার্থীদের সরিয়ে দিলেও উচ্ছ্বাস আর আবেগের কাছে তা ছিল অনেকটাই ক্ষীণ।

আবেগ-উচ্ছ্বাসে ভাঙছে নিয়ম

তবে এই আবেগ সংবরণের কথা বলা হয়েছিল আগেই। কারণ অতিরিক্তি আবেগ কিংবা উচ্ছ্বাসের কারণে ঘটে যেতে পারে যেকোনও ধরনের দুর্ঘটনা। পদ্মা সেতুতে মেনে চলতে হবে— এমন কিছু নিয়ম উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গত ২৩ জুন প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মোটোরাইজড গাড়িযোগে সেতু পার হওয়া যাবে না।

চলছে শুটিংও

আর গাড়ির বডির চেয়ে বেশি চওড়া ও ৫ দশমিক ৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতু দিয়ে পার করা যাবে না বলেও জানানো হয়। এছাড়াও সেতুর ওপর ময়লা ফেলা যাবে না বলেও নির্দেশনায় বলা হয়।

পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য ইতোমধ্যে দুই পাশে দুটি থানা চালু হয়েছে। মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলার মেদেনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নকে একত্রিত করে ‘পদ্মা সেতু উত্তর থানা’ ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সীমানায় হয়েছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’।

আবেগ-উচ্ছ্বাসে ভাঙছে নিয়ম

সেতু ও সেতু-ঘেঁষা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ দুটি থানা গঠন করেছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পদ্মা সেতুসহ গোটা এলাকাটিকে কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ঘোষণার আলোচনা চলছে।

পুরো সেতু ও আশপাশের এলাকায় রয়েছে সিসিটিভি। নিরাপত্তা তদারকিতে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।

/ইউআই/ইউএস/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১১:৫৭
আবেগ-উচ্ছ্বাসে ভাঙছে নিয়ম
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সর্বশেষ খবর
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক