বাসে পদ্মা সেতু পাড়ি দিলেন মন্ত্রী-কূটনীতিকরা, দিলেন টোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৫:০২আপডেট : ২৫ জুন ২০২২, ১৬:০৫

সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা বাসে করে পাড়ি দিয়েছেন পদ্মা সেতু। দুটি কোম্পানির ১৩টি বাস পদ্মা সেতু পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। পদ্মা সেতু দিয়ে যাতায়াতের ক্ষেত্রে মন্ত্রীদের জন্য দুটি বাস, তিনটি বাস প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য, তিনটি বাস বিদেশি কূটনীতিকদের জন্য, দুটি বাস সচিবদের জন্য এবং তিনটি বাস রাজনৈতিক নেতাদের জন্য ব্যবস্থা করা হয়।

এরমধ্যে গ্রিনলাইন পরিবহনের ১০টি ডাবল ডেকার এবং এনা পরিবহনের তিনটি এসি বাস আজ পদ্মা সেতু পার হওয়ার সুযোগ পায়।  

শনিবার (২৫ জুন) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে জানান, টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছি। তিনি টোলের মানি রিসিপ্টের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, ২ হাজার টাকা টোল পরিশোধ করা হয়েছে বাসের জন্য।

এর আগে সুধী সমাবেশের অনুষ্ঠানে জানানো হয়, সেতু বিভাগের উদ্যোগে মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতাদের মধ্য থেকে নির্বাচিতদের বাসে করে পদ্মা সেতু পার হয়ে জনসমাবেশে নিয়ে যাওয়া হবে।

বাসে পদ্মা সেতু পাড়ি দিলেন মন্ত্রী-কূটনীতিকরা, দিলেন টোল

গমনাগমনের এই পর্ব দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে দুটি বাসে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টারা এবং এরপর তিনটি বাসে বিদেশি কূটনৈতিকরা প্রধানমন্ত্রীর ফলক ও ম্যুরাল উদ্বোধনের স্থানে যায়। উদ্বোধন শেষে পুনরায় আবার সুধী সমাবেশের স্পটে নিয়ে আসে বাসগুলো। এরপর দ্বিতীয় ধাপে ১৩টি বাসে পদ্মা সেতু পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় জনসমাবেশ স্থলে।

/এসও/ইউএস/এমওএফ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৫:০২
বাসে পদ্মা সেতু পাড়ি দিলেন মন্ত্রী-কূটনীতিকরা, দিলেন টোল
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল