ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের টয়লেট ব্যবহারের অযোগ্য

আতিক হাসান শুভ
১৭ জানুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৮

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের টয়লেটের অবস্থা খুবই শোচনীয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সরেজমিনে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নতুন ভবন ও পুরাতন ভবনে দেখা যায়, দুটো ভবনের শৌচাগারের অবস্থা একেবারেই ব্যবহারের অযোগ্য। মলমূত্রে পুরো শৌচাগার নোংরা অবস্থায় পড়ে আছে। ময়লা আবর্জনা জমে আছে পুরাতন ভবনের প্রত্যেকটি শৌচাগারে। এছাড়া হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ড স্যানিটাইজার কোনও কিছুই নেই। কোনও টিস্যুর ব্যবস্থাও নেই। হাত মুখ পরিষ্কার করার বেসিন ভাঙা ও অপরিষ্কার। সেখানে আয়নাও নেই। শৌচাগারের পুরো ফ্লোরে স্যাঁতস্যাঁতে হয়ে আছে।

নতুন ভবনের শৌচাগার পুরাতন ভবনের শৌচাগারের চেয়েও বেশি খারাপ অবস্থায়। শৌচাগারের চারপাশে আবর্জনা পড়ে আছে। দুর্গন্ধের কারণে মানুষকে নাক চেপে ধরে জরুরি কাজ সারতে হচ্ছে। প্রথম শৌচাগারে প্রবেশ করে দেখা যায়, বন্ধ কল থেকে টিপটিপ করে পানি পড়ছে। বদনার হাতল ভাঙা। শৌচাগারের উপরিভাগে শুকনো মল জমে আছে। এছাড়াও মুখ পরিষ্কার করার বেসিনে পানের পিক মানুষের কফসহ নোংরা অবস্থায় পড়ে আছে।

জজ কোর্টে চরম অস্বাস্থ্যকর পরিবেশ

আদালত প্রাঙ্গণে আসা নজরুল ইসলাম নামের একজন বলেন, জজ কোর্টে এসেছিলাম আগাম জামিনের আবেদন করতে। টয়লেটে গিয়েছিলাম। কিন্তু টয়লেটের পরিবেশ দেখে আমার বমি চলে এসেছে। এটা এতটাই নোংরা আর অপরিষ্কার যে কোনও সুস্থ মানুষ এখানে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়বে। সাবান, টিস্যু কিছুই নেই। পানির কলটাও ঠিক নেই। স্যানিটাইজেশনের ব্যবস্থা নেই। আদালতের মতো একটা জায়গায় এমন জঘন্য টয়লেট থাকবে তা কখনো আশা করিনি। কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত।

মুক্তা বেগম নামের আরেকজন বলেন, আমার স্বামী তার ভাইদের জমি-জমা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছে। আজ তাকে আদালতে আনা হয়েছে। তামান্না তাকে দেখতে এসেছি। আমি ও আমার মেয়ে দোতলার টয়লেটে যাই। কিন্তু টয়লেটের অবস্থা দেখে আমি ওখান থেকে ফিরে এসে পাশে ভিক্টোরিয়া পার্কের পাবলিক টয়লেটে যাই। আদালতের টয়লেটের নোংরা অবস্থা যা ভাষায় ব্যক্ত করা যাবে না। টয়লেটে নারীদের জন্য বিশেষ কোনও সুবিধা নেই। সাবান, পানি, টিস্যু কিছুই নেই। বাড়তি আর কী  সুবিধা আশা করবো। এই জায়গায় নারীদের জন্য বিশেষ সুবিধাসহ ন্যাপকিনের ব্যবস্থা রাখার দরকার ছিল।

জজ কোর্টে চরম অস্বাস্থ্যকর পরিবেশ

এ বিষয়ে পিপি আবদুল্লাহ আবু বলেন, আদালত প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। শত শত মানুষ এই টয়লেট ব্যবহার করে। ওগুলো তো গণশৌচাগার, এই জন্য এটা নোংরা ও অপরিষ্কার হয়ে যায়। তবে কর্তৃপক্ষের উচিত এখানকার সবগুলো টয়লেট পরিচ্ছন্নতা কর্মী দিয়ে প্রতিদিন অন্তত ৩-৪ বার পরিষ্কার করা। কারণ আদালতের অভ্যন্তরে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আদালত কর্তৃপক্ষকেই দেখভাল করতে হবে।

সাবান ও টিস্যু না থাকার বিষয়ে তিনি বলেন, আদালতের দায়িত্বরত সুইপার যারা আছেন তাদের উচিত সাবান টিস্যু শেষ হলেই আবার সেগুলো রাখা। সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবো।

ছবি: নাসিরুল ইসলাম।

 

/এমআর/
টাইমলাইন: নাগরিক শৌচাগার চিত্র
২০ জানুয়ারি ২০২৩, ১০:০১
১৭ জানুয়ারি ২০২৩, ১০:০০
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের টয়লেট ব্যবহারের অযোগ্য
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের