ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর পার্থ হেফাজ সেখ

‘পাবলিক টয়লেট নিয়ে নীতিমালা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ২০:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০:১৫

ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ বলেছেন, ‌‘আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কাজ করছি। তাদের সঙ্গে আমরা বাংলাদেশের পাবলিক টয়লেট অপারেশন্স অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য একটি নীতিমালা তৈরি করছি, যেটি প্রায় শেষ পর্যায়ে আছে। বিমানবন্দর, শপিং মল কিংবা বাস টার্মিনালে পাবলিক টয়লেটে কী কী সুযোগ-সুবিধা থাকতে হবে, নীতিমালায় সেসব রাখার চেষ্টা করেছি। আমরা যেসব পাবলিক টয়লেট করেছি, সেখানে নারী-পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ওয়াটারএইডের আয়োজনে ‘নাগরিক গণশৌচাগার চিত্র’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০১১ সালে আমরা সার্ভে করে দেখেছিলাম যে পাবলিক টয়লেটের অবস্থা কেমন। ২০১৪ সালে দুই সিটি করপোরেশন, ঢাকা ওয়াসার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে পাবলিক টয়লেট নিয়ে আমরা কাজ শুরু করি। প্রায় ৪৪টি পাবলিক টয়লেট করেছি। ১৬টি ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ১৫টি ঢাকা দক্ষিণে, সিলেটে ৩টি, খুলনা সিটি করপোরেশনে ১টি, চট্টগ্রামে ৭টি এবং বাংলাদেশ রেলওয়ের কমলাপুর ও পঞ্চগড়ে একটি টয়লেট করা হয়েছে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ  এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি উদিসা ইসলাম।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়েছে এ আয়োজন।

/এসও/এনএআর/
টাইমলাইন: নাগরিক শৌচাগার চিত্র
২৪ জানুয়ারি ২০২৩, ২০:০০
‘পাবলিক টয়লেট নিয়ে নীতিমালা হচ্ছে’
২০ জানুয়ারি ২০২৩, ১০:০১
সম্পর্কিত
আসন্ন বাজেটে ওয়াশ খাতের বরাদ্দে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
রাজধানীতে প্রতি ৭৫ হাজার মানুষের জন্য একটি টয়লেট
এক কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, শৌচাগার সংকটে ভোগান্তি
সর্বশেষ খবর
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক