পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএনসিসির বর্ণিল সাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ২২:১৮আপডেট : ২৪ জুন ২০২২, ২২:২১

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

ডিএনসিসির বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। শুক্রবার (২৪ জুন) ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির আওতাধীন এলাকার বিভিন্ন রাস্তায় এলইডি স্ট্রিপ লাইট লাগানো হয়েছে। এলইডি বিলবোর্ডগুলোতে দিনব্যাপী পদ্মা সেতু নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

ডিএনসিসির প্রতিটি মার্কেট, ফুটওভার ব্রিজ, বাস টার্মিনালে আলোকসজ্জা ছাড়াও ৮টি স্থানে পদ্মা সেতুর আদলে রেপ্লিকা স্থাপন করা হয়েছে।

এছাড়া শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি  ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এক বার্তায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেতা। প্রমত্তা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তার দৃঢ়তা ও অদম্য সাহসিকতার ফলে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। তিনি পদ্মা সেতু নির্মাণ করে আবারও প্রমাণ করেছেন বাঙালি জাতিকে দাবায়া রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই সেতু নির্মাণের কৃতিত্ব আমাদের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।'

/আরএইচ/এপিএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের