হরমুজে আরও ২টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ০৮:৪৫আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:৪৫

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন  সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় জানিয়েছে, শনিবার শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী দুটি ইরানি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল।

সেন্টকম আরও বলেছে, মার্কিন বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা অব্যাহত রাখবে।

এর আগে গত শুক্রবার গভীর রাতে সেন্টকম জানিয়েছিল, তাদের বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে এবং পরবর্তীতে ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ