যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় কাতারের ভূমিকার প্রশংসা ইরানি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ০৯:১৫ আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:১৮

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে কাতার যে ভূমিকা পালন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রশংসা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতার আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এই চুক্তিটি কাতার, পাকিস্তান এবং অন্যান্য ইসলামিক দেশগুলোর সমর্থনে সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে কাতারের আমির শেখ তামিমও এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বাড়াতে কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন তিনি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট