ট্রাম্পকে বিশ্বাস করেন না ৭১ শতাংশ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ০৯:৪৭ আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৪৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণ এই সমঝোতায় ইসরায়েলের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। একইসঙ্গে বেশিরভাগই মনে করেন না যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় ইসরায়েলের স্বার্থ রক্ষা করবেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

চ্যানেল ১২-এর পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতানিয়াহুর আচরণ ইসরায়েলের স্বার্থের ক্ষতি করেছে। বিপরীতে ২৪ শতাংশ মনে করেন, তা ইসরায়েলের জন্য উপকারী হয়েছে। বাকি ২৪ শতাংশ এ বিষয়ে মত দেননি।

ইরানের সঙ্গে কোনও চুক্তিতে ট্রাম্প ইসরায়েলের স্বার্থ রক্ষা করবেন কি না এমন প্রশ্নে ৭১ শতাংশ উত্তরদাতা আস্থা প্রকাশ করেননি। মাত্র ১৩ শতাংশ ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন, আর ১৬ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন। গত সপ্তাহের তুলনায় এই বিষয়ে ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। তখন ৬২ শতাংশ আস্থা প্রকাশ করেননি, আর ২১ শতাংশ আস্থা রেখেছিলেন।

জরিপে আরও দেখা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধের ফলাফল নিয়েও ইসরায়েলিদের মধ্যে হতাশা রয়েছে। ৪৩ শতাংশ মনে করেন, ইসরায়েল যুদ্ধে হেরেছে। ৪১ শতাংশের মতে, যুদ্ধের কোনও স্পষ্ট ফল হয়নি। মাত্র ১১ শতাংশ মনে করেন, ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয়েছে।

জরিপের ফলাফল ইসরায়েলিদের দীর্ঘদিনের ট্রাম্প-সমর্থনের প্রবণতা থেকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এ সপ্তাহে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের শর্ত নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ছে। একই সময়ে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক প্রকাশ্য সমালোচনাও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির