চট্টগ্রামে বৃষ্টিতে দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২৪, ১২:৫৫আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৫৮

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল জেড আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। থাকতেন নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায়।

নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বৃষ্টিতে হাঁটার সময় পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’

এদিকে, রাত থেকেই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এতে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘূর্ণিঝড় রিমালের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক। তিনি বলেন, ‘রবিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম