ঢাকা লিট ফেস্টের প্রিয় মুখ

এক নজরে টিল্ডা সুইনটন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২, ২২:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

অস্কারজয়ী ব্রিটিশ অভিনয়শিল্পী টিল্ডা সুইনটন চলচ্চিত্রে নানান রঙের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। অস্কারজয়ী এই শিল্পী আসছেন ঢাকা লিট ফেস্টের দশম আসরে। ৬ জানুয়ারি (সন্ধ্যা ৬.৩০ মিনিটে) আ স্যালুট টু ফেলোশিপ এবং ৭ জানুয়ারি দ্য রিডার ইন রেসিডেন্স ( দুপুর ১.৪৫ মিনিটে) শীর্ষক দুটি সেশনে বক্তা হিসেবে অংশ নেবেন টিল্ডা সুইনটন।

মঞ্চের মাধ্যমে অভিনয়জীবন শুরু হয় টিল্ডার। লন্ডনে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির হয়ে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগ পর্যন্ত মূলধারায় তাকে খুব একটা দেখা যায়নি। বড় পর্দায় যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে। ওই সময় তিনি ডেরেক জারম্যান-এর কারাভাজ্জিও চলচ্চিত্রে অভিনয় করেন। এই পরিচালকের আরও দুটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৮৮ সালে দ্য লাস্ট অব ইংল্যান্ড এবং ১৯৯০ সালে দ্য গার্ডেন

১৯৯১ সালে এডওয়ার্ড দ্বিতীয় চলচ্চিত্রে রানি ইসাবেলা চলচ্চিত্রে পর্দায় ফুটিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

সুইনটন পরীক্ষামূলক চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেছেন ক্যারিয়ারজুড়েই। এসব চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, ১৯৯২ সালের ওরলান্ডো, ১৯৯৬ সালের ফিম্যাল পারভারসন্স, ২০০১ সালে দ্য ডিপ এন্ড এবং ২০০৪ সালের থাম্বসাকার

স্বাধীনত আর্ট ফিল্মে কাজের পাশাপাশি বেশ কয়েকটি বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে, দ্য ক্রোনিকেল অব নার্নিয়া: দ্য লায়ন দা উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব (২০০৫) এবং ২০০৭ সালে বহুল প্রশংসিত থ্রিলার মাইকেল ক্লেটন। এই চলচ্চিত্রে একজন সিইও-এর ভূমিকায় অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার জিতে নেন।

টিল্ডা সুইনটনের জন্ম ইংল্যান্ডের লন্ডনে ১৯৬০ সালের ৫ নভেম্বর। ১৯৮৩ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করলেও তার আগ্রহ ছিল অভিনয়ে।

/এএ/এসএএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক