ঢাকা লিট ফেস্টের প্রিয় মুখ

এক নজরে নুরুদ্দিন ফারাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২৩:৫৯

ঢাকা লিট ফেস্টের দশম আসরে আসছেন সোমালি ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ। আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে সাহিত্যের এই আন্তর্জাতিক সম্মেলন।

১৯৪৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করা নুরুদ্দিন ফারাহ’র তার প্রথম উপন্যাস ‘ফ্রম অ্যা ক্রুকড রিব’ প্রকাশিত হয় ১৯৭০ সালে। এটিকে ‘বর্তমান আধুনিক পূর্ব আফ্রিকার সাহিত্যের অন্যতম একটি ভিত্তি’ হিসেবে মনে করা হয়। তিনি মঞ্চ ও রেডিওর জন্য নাটক লিখেছেন। ছোটগল্প ও প্রবন্ধও রয়েছে তার। ১৯৭০ দশকে সোমালিয়া ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইতালি, সুইডেন, সুদান, ভারত, উগান্ডা, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় বসবাস করেছেন।  

বিশ্বের শ্রেষ্ঠ সমসাময়িক লেখকদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন ফারাহ। তার লেখা ইতালির প্রেমিও কাভৌর, জার্মানির লেটরে উলিসিস, মর্যাদাপূর্ণ নয়েস্টেড আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পেয়েছেন। একই বছর তার উপন্যাস ‘গিফটস’ ফরাসি সংস্করণ সেন্ট মালো সাহিত্য উৎসব পুরস্কার অর্জন করেছে। অনেকেই এই লেখককে আফ্রিকা মহাদেশ থেকে সাহিত্যে নোবেল জয়ের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করে থাকেন।

সোমালিয়াকে ধ্বংস করে দেওয়া দীর্ঘ স্বৈরতন্ত্র ও রক্তাক্ত গৃহযুদ্ধের পাশাপাশি তার লেখার উপজীব্য হচ্ছে নারীর অধিকার এবং ইসলাম ও প্রাক-ইসলামিক রীতির সম্পর্ক। তার সাহিত্যসম্ভারের মূলে রয়েছে তিনটি ত্রয়ী উপন্যাস। এর মধ্যে প্রথম ত্রয়ী ‘ভ্যারিয়েশন্স অন দ্য থিম অব অ্যান আফ্রিকান ডিক্টেটরশিপ’-এ রয়েছে সুইট অ্যান্ড সউর মিল্ক (১৯৭৯), সার্ডিনস (১৯৮১), ক্লোজ সিজাম (১৯৮২)। দ্বিতীয় ত্রয়ী ‘ব্লাড ইন দ্য সান’-এ রয়েছে ‘ম্যাপস’ (১৯৮৬), ‘গিফটস’ (১৯৯০) এবং ‘সিক্রেটস’ (১৯৯৮)। তৃতীয় ত্রয়ী উপন্যাস ‘পাস্ট ইম্পারফেক্ট’-এ রয়েছে ‘লিংকস’ (২০০৭), ‘নটস’ (২০০৮) এবং ‘ক্রসবোনস’ (২০১১)।

সোমালি শরণার্থীদের সাক্ষাৎকার নিয়ে তিনি একটি নন-ফিকশন বইও লিখেছেন। বইটির নাম হলো, ‘ইয়েস্টার ডে, টুমরো: ভয়েসেস ফ্রম দ্য সোমালি ডায়াস্পরা’।

তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস হলো, ‘হাইডিং ইন প্লেইন সাইট’ (২০১৪) এবং ‘নর্থ অব ডন’ (২০১৮)।

পাশাপাশি তিনি মঞ্চ ও রেডিওর জন্য নাটক লিখেছেন। তার লেখা নাটক ‘অ্যা ড্যাগার ইন ভ্যাকিউম’ ১৯৭০ সালে মোগাদিসুতে মঞ্চস্থ হয়েছে। ১৯৭৫ সালে ইংল্যান্ডের এসেক্সে মঞ্চস্থ হয়েছে ‘দ্য অফারিং’, ১৯৮২ সালে নাইজেরিয়ায় মঞ্চস্থ হয় ‘ইউসুফ অ্যান্ড হিজ ব্রাদার্স’।

লেখার পাশাপাশি ফারাহ সোমালি চর্চায় একজন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ। তিনি ম্যাকালেস্টার কলেজ প্রকাশিত সোমালি গবেষণার আন্তর্জাতিক জার্নাল বিল্ডান-এর আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের একজন সদস্য।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাসিন্দা।

 

/এএ/এসএএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম