ঢাকা লিট ফেস্ট: যা থাকছে আজকের আয়োজনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ২৩:৩০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:৫৩

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা লিট ফেস্টের দশম আসরের প্রথম দিন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য-সমালোচক অমিতাভ ঘোষ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক ড. কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবার উপস্থিত ছিলেন।

নানা উদযাপন, সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা পাঠ, গল্প বলা, বিতর্কের মধ্যে দিয়ে আয়োজনের প্রথম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনের আয়োজনে দর্শকের ছিল বিপুল সাড়া।

সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় লিট ফেস্ট ২০২৩-এর আনুষ্ঠানিকতা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তারা প্রিয় ব্যক্তিত্বের কর্ম ও সাহিত্যকথা মনোযোগ সহকারে শুনছিলেন। দেখেছেন সিনেমা, শুনেছেন গান। পরিবেশিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালাও।

শুক্রবারও থাকছে নানা আয়োজন। সকালে আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্ভাবনী আলাপে বিজ্ঞানী সেঁজুতি সাহার সঙ্গে আলাপে মজবেন আইসিটি জুনাইদ আহমেদ পলক। একই সময়ে আরও তিনটি সেশন থাকছে, যার মধ্যে শিশুদের জন্য আছে গল্প বলার সেশন। আগামীর আখ্যান নিয়ে আলাপ করবেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।

এরপর সকাল সোয়া ১১টায় ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের প্রযোজক ও পরিচালক সাদাফ সায্। পাশাপাশি সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য সাংবাদিকরা। দুপুর সাড়ে বারোটায় দ্বিতীয় দিনের আয়োজনে যুক্ত হবেন সাফ ফুটবল বিজয়ী নারী দলের সদস্যরা। শিশুদের জন্য একই সময়ে পাপেট শো পরিবেশন করবেন শিল্পী মুস্তফা মনোয়ার।

দুপুর পৌনে দুটায় লেখার স্বাধীনতা নিয়ে আলাপ করবেন আলোচকরা। সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে আলাপ করবেন যুক্তরাজ্যের অধ্যাপক সারাহ চার্চওয়েল। দুপুর ৩টায় সোমালীয় লেখক নুরুদ্দিন ফারাহ’র মুখোমুখি হবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক ড. কাজী আনিস আহমেদের। একই সময়ে থাকছে ওটিটি কন্টেন্ট নিয়ে আলোচনা। বিকাল সাড়ে ৫টায় ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটনের সঙ্গে আলাপে বসবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। এছাড়া সারাদিন শিশুদের জন্য নানা আয়োজনের পাশাপাশি থাকছে সঙ্গীত পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।

ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন। সেই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিল।

অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে লগইন করতে হবে www.dhakalitfest.com ওয়েবসাইটে। এবারের আয়োজনে প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিটের। ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনে এবং সশরীরে টিকিট কেনার সুযোগ থাকছে। এছাড়া বাংলা একাডেমির মূল প্রবেশমুখে থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে এগুলো।

যেসব স্থানে টিকিট পাওয়া যাবে– ঢাকা লিট ফেস্ট অফিস (নিকেতন, ঢাকা), মীনা সুইটস (বনানী এক্সপেরিয়েন্স জোন এবং পান্থপথ শাখা), মীনা বাজার (ধানমন্ডি ২৭, উত্তরা আউটলেট, ইসিবি চত্বর আউটলেট, শান্তিনগর আউটলেট, বনশ্রী এবং মগবাজার আউটলেট), বাংলার মিষ্টি (বনানী ও গুলশান আউটলেট), আড়ং (মিরপুর, গুলশান ও উত্তরা আউটলেট) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

www.dhakalitfest.com লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য উল্লেখ করতে হবে দর্শনার্থীর নাম, বয়স, লিঙ্গ, পেশা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর টিকিট ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

ঢাকা লিট ফেস্টের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দৈনিক জনপ্রতি ৫০০ টাকা। তবে একসঙ্গে চার দিনের টিকিট নিতে চাইলে ছাড় মিলবে ৫০০ টাকা, সেক্ষেত্রে একেক জন দর্শনার্থী ১৫০০ টাকায় চারদিনের টিকিট পেয়ে যাবেন।

এদিকে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। তারা প্রতিজন ২০০ টাকায় টিকিট কিনতে পারবেন। শিক্ষার্থীদের বেলায় একসঙ্গে চার দিনের টিকিট কিনলে লাগবে ৫০০ টাকা, অর্থাৎ তাদের জন্য থাকছে ৩০০ টাকা ছাড়।

এছাড়া আয়োজনের পৃষ্ঠপোষক (স্পন্সরশিপ) হিসেবে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। কেউ ৩ হাজার টাকা মূল্যের টিকিট কিনলে ঢাকা লিট ফেস্টের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একসঙ্গে চার দিনের টিকিট পাওয়া যাবে ১০ হাজার টাকায়। পৃষ্ঠপোষক ক্যাটাগরির আওতায় পাওয়া যাবে ফ্রি পার্কিং সুবিধা, ভিআইপি আইডি কার্ডসহ ঢাকা লিট ফেস্টের বিশেষ লাউঞ্জে প্রবেশের সুযোগ, যেখানে থাকছে লাঞ্চের ব্যবস্থা। কিন্তু লিট ফেস্টের সেশনগুলোতে তারা বিশেষ কোনও সুবিধা পাবেন না। সেখানে সব দর্শনার্থীর সমান অধিকার থাকবে।

/এসও/এমএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম