রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে না ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ১৭:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৩০

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার হয়েছেন। তবে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পথে এখনই হাঁটছে না ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। জানা গেছে, আপাতত রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করছে না দেশগুলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ন্যাটোর এক নৈশভোজে বলেন, মস্কোর সঙ্গে সহযোগিতা শেষ হয়েছে কিন্তু এখনও ইইউ দেশগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করেনি।

ইউক্রেনে অভিযান এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ এনে রাশিয়ার একাধিক কূটনীতিক বহিষ্কার করেছে ইউরোপের অনেক দেশ।

দ্য গার্ডিয়ানের খবরে আরও বলা হয়েছে, গত এক সপ্তাহে পোল্যান্ডে ৪৫ রুশ কূটনীতিক, জার্মানিতে ৪০, ফ্রান্স ৩৫, স্লোভেনিয়ায় ৩৩, স্পেন ২৫, বেলজিয়ামসহ আরও একাধিক কয়েকটি দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করেছে। মোট ২৯ দেশের ১৪৫ রুশ কূটনীতিক বহিষ্কার হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার গ্রশস্কো বলেন, পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় মস্কো।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান