চীনের পাঁচ কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১১:৪৯আপডেট : ২৯ জুন ২০২২, ১১:৪৯

রাশিয়াকে সমর্থনের অভিযোগে চীনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বাইডেন প্রশাসনের বাণিজ্য বিভাগ বলছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলোকে’ বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। পরবর্তীতেও তারা নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহ জন্য চুক্তি অব্যাহত রেখেছে।

ফেডারেল রেজিস্টার এন্ট্রির তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ২৫টিরই চীন সংযোগ রয়েছে বা ছিল বলে জানা গেছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীন ও ভারতের সঙ্গে তার দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ছে। মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পশ্চিমাদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিকস দেশগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে চীন ও ভারতে রুশ তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম