ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৭:৩১আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৯:০৮

ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করেছে রুশ বাহিনী। শুক্রবার (২২ মার্চ) ওই হামলায় তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান ভ্যালেরিওভিচ গালুশচেঙ্কো। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গালুশচেঙ্কো জানিয়েছেন, রাতব্যাপী ড্রোন ও রকেট হামলা করেছে রুশ বাহিনী। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে এটিই বড় হামলা। তিনি আরও বলেছেন, শুধু ক্ষতি করা নয়, দেশের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটানোই রাশিয়ার লক্ষ্য। তারা গত বছরের মতো আবার হামলা শুরু করেছে।

রুশ বাহিনীর এই হামলার কারণে ডিনিপ্রো হাইড্রোইলেকট্রিক স্টেশনে আগুন লেগেছে। এটি জাপোরিজ্জিয়াতে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি শুক্রবার ভোরে বলেন, ওই বিদ্যুৎকেন্দ্রের ৭৫০ কিলোভোল্টের প্রধান বিদ্যুতের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু একটি কম ভোল্টের ব্যাকআপ লাইন কাজ করছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ সংস্থা জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের সবচেয়ে বড় বাঁধে। যা জাপোরিজ্জিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বাঁধটিতে কোনও ফাটলের আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী