রুশ বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৪

রাশিয়ার রোস্তভ অঞ্চলে রুশ মোরোজভস্ক সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (৫ এপ্রিল) এই হামলার দাবি করেছে দেশটির এক গোয়েন্দা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা পরিষেবা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে ছয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছে।

তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। কীভাবে হামলা করা হয়েছে, সেবিষয়েও কিছু বলেনি সূত্র। কিন্তু ঘটনাস্থলে আটটি বিধ্বস্ত যুদ্ধবিমান দেখা গেছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ৫৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী। এদের বেশির ভাগই রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

সূত্রটি বলেছে, মোরোজভস্ক বিমান ঘাঁটিটি কৌশলগত বোমারু বিমান ব্যবহার করছিল। যেমন, সুখোই সু-২৪ ও সু-২৪এম। যা ইউক্রেনের সামরিক বাহিনী ও শহর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে ব্যবহার করে রুশ বিমান বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। রাশিয়ার তেলের আয় কমানোর জন্যই তেল শোধনাগারগুলো লক্ষ্য করে হামলা করছে দেশটি।

একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এই বছরের শুরুর দিকে রয়টার্সকে বলেছিলেন, রাশিয়াকে প্রতিরোধ করার জন্য ২০২৪ সালে হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করার কথা বলেছিল ইউক্রেন। কিন্তু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম